![]() |
| ছবি: সংগৃহীত |
গ্রেফতারকৃতরা হলো- -১। মো. সুজন হোসেন (২৬) ২। মো. নাসির (২৫) ৩। রবিউল ইসলাম (২০) ৪। মো. আরিফুল ইসলাম আকাশ (২১) ৫। মো. আলমগীর ইসলাম (২০) ৬। মো. বিল্লাল হোসেন (২২) ৭। মো. মনিরুজ্জামান শাওন (১৯) ৮। মো. তারেক (২০) ৯। মো. নাঈম (২০) ১০। সৈয়দ লিমন (১৯) ১১। মো. ইব্রাহিম (৩৫) ও আইনের সহিত সংঘাতে জড়িত ৬ জন শিশু।
ডিএমপি নিউজ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় মেট্রোরেলের পিলার নং-১৪০-এর পূর্ব পাশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল করাকালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিএলপিবি/এমএম
সূত্র: ডিএমপি নিউজ

0 coment rios: