![]() |
| ছবি: সংগৃহীত |
বৃহস্পতিবার (২০ আগস্ট) তারিখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইডি কার্ডের বারকোড স্ক্যানারে পাঞ্চ করা ছাড়া ওকালতনামা স্টিকার প্রিন্ট করা সম্ভব হচ্ছে না। পুরাতন, ভাঙা, জরাজীর্ণ, মেয়াদ উত্তীর্ণ বা ফটোকপি করা আইডি কার্ড স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা সম্ভব হচ্ছে না। ফলে কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে বিজ্ঞ সদস্যদের জরুরি ভিত্তিতে সমিতির নতুন আইডি কার্ড সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে, এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমিতি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞ সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
বিডিএলপিবি/এমএম
সূত্র: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞপ্তি
বিভাগ:
আদালত প্রাঙ্গণ

0 coment rios: