৩ আগ, ২০২৬

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের ৩০ একর জমি উদ্ধার করতে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত 
মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের নামে বরাদ্ধকৃত ৩০ একর জমি উদ্ধার করে আগামী ৩০ দিনের মধ্যে হাসপাতালকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট।

সোমবার (৩ আগস্ট) এসংক্রান্ত দায়ের করা এক রিট পিটিশনের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মোঃ জিয়াউল হক এর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে রুল ও ডাইরেকশন প্রদান করেন। সোমবার (৩ আগস্ট) আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান।

ডাইরেকশন এ বলা হয়, সরকার যেন অতি দ্রুতই এ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণ করে এবং হসপিটালের নামে যে সম্পত্তিটা বরাদ্দ রয়েছে সেটা যেন ৩০ দিনের মধ্যে তাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।

রিটের তথ্য অনুযায়ী, দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২ মার্চ, ২০২৬ তারিখে প্রকাশিত হয়,  রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের মোট ৩৩ একর জমির মধ্যে প্রায় ৩০ একর জমিই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বেদখল হয়ে আছে। যার প্রেক্ষিতে জনস্বার্থে এই রিট পিটিশন দায়ের করা হয়।


বিডিএলপিবি/এমএম
সূত্র: সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশিত আইনজীবীর সাক্ষাৎকার।


শেয়ার করুন

0 coment rios: