![]() |
| ছবি: সংগৃহীত |
রোববার (২৬ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব, সহ-সভাপতি অ্যাডভোকেট মাগফুর রহমান, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান খান প্রমুখ।
এ সময় আইনজীবী নেতারা নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডিএলপিবি/এমএম
বিভাগ:
আদালত প্রাঙ্গন

0 coment rios: