২৮ জুল, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ

ছবি: সংগৃহীত 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের হাইকোর্টের বেঞ্চ এই রিট আবেদন শুনানি করে খারিজ করে দেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ গত ৭ জুন এই রিট করেন। রিট আবেদনে ১৯৭৩ সালের আইনটিকে ‘অপ্রচলিত’, ‘কার্যকারিতাহীন’ এবং ‘রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার’ হিসেবে আখ্যায়িত করে তা বাতিলের পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়।

রিটের শুনানিতে আইনজীবী মহসিন রশীদ আইসিটি আইনটিকে অবৈধ দাবি করে এই ট্রাইব্যুনালকে বিচারিক হত্যার হাতিয়ার হিসেবে ব্যাখ্যা দেন।


বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: