![]() |
| নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত |
পুলিশ সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, নিজামের বাবা তোরাফ আলী এক মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর আগে তিনি তার মা ও স্ত্রীকে হারান। তার দাদা বাড়ি গোপালগঞ্জে। তার দ্বিতীয় স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাতরা ওই আইনজীবীকে ছুরিকাঘাত করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিএলপিবি/এমএম
সোর্স: ইত্তেফাক

0 coment rios: