![]() |
| বার কাউন্সিলের বর্তমান কমিটির প্রথম সভার ছবি |
তিনি জানান, উক্ত সভায় নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়:
১। ২০২১ সাল থেকে বিএলডি প্রকাশ করা। বিএলডির অ্যাডভাইসরি বোর্ড, এডিটোরিয়াল বোর্ড, রিপোর্টারস দ্রুত পুনর্গঠন করা।
২। সংবিধানের ৮ম, ১৩তম, ১৫তম, ১৬ তম মামলার রায় নিয়ে বিশেষ সংখ্যা বের করা।
৩। ডিজিটাল বিএলডি পর্যালোচনা সাপেক্ষে সকলের জন্য সাবস্ক্রিপশন উন্মুক্ত করা।
৪। ডিজিটাল কনটেন্ট তৈরি করার জন্য ডিজিটাল টিম গঠন করে কার্যকর ব্যবস্থা নেয়া।
৫। বিএলডি ডাইজেস্টসমূহ প্রকাশ করা।
৬। সনদ স্থগিতকরণ, বার পরিবর্তন, সনদ পুনরায় ফেরত সংক্রান্ত অধিকাংশ ফাইল নিষ্পত্তি করা হয়।
৭। বিজ্ঞ আইনজীবীদের নামের সংশোধন জন্য দায়েরকৃত দরখাস্তসমূহ নিষ্পত্তি করা হয়।
৮। সকল বিজ্ঞ আইনজীবীদের অনলাইন ডাটাবেজ তৈরি করে অনলাইন লগইন পাসওয়ার্ড দিয়ে স্ব স্ব একাউন্ট মেইনটেইন করার বিষয়ে চলমান প্রক্রিয়া কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করা।
৯। এছাড়াও চলমান প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা এবং স্মার্ট অনলাইন ব্যবস্থা চালুকরণ।
শিশির মনির জানান, ইনশাআল্লাহ আগামী মাসেই আইনজীবী বন্ধুগণ গৃহীত সিদ্ধান্তের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: