নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন মাননীয় প্রধান বিচারপতি।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজ এর সমন্বয়ে গঠিত এই বিশেষ হাইকোর্ট বেঞ্চ আগামী ১৪ জুন ২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার সকাল ১০:৩০ মিনিট হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনা করবেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, একত্রে ডিভিশন বেঞ্চে বসবেন এবং শুনানীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদন্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভুত সকল ফৌজদারী আপীল ও জেল আপীল এবং উক্ত রায় হতে উদ্ভুত ফৌজদারী আপীল ও জেল আপীল মঞ্জুরীর আবেদনপত্র; উক্ত রায় হইতে উদ্ভুত ফৌজদারী বিবিধ ও ফৌজদারী রিভিশিন যদি থাকে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানী করবেন।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: