১ মে, ২০২৬
প্রার্থিতা ফিরে পেতে এবার হাইকোর্টে এনসিপির মনিরা শারমিন
প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন দায়ের করেছেন সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
তিনদিন ধরে নিখোঁজ রাজধানীর কলাবাগান থানা পুলিশের এক এসআই
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই কর্মকর্তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। রাত্রিকালীন ডিউটি করার কথা বলে কথা বলে থানা ভবনের ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৪ শতাংশ
দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুদিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হয় ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে প্রথম দিনে ভোট দেন ২ হাজার ৭৫৯ জন।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
জয়পুরহাটে জুলাইয়ের গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
৩০ এপ্রি, ২০২৬
প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল এ রিট দায়ের করেন।
ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর গ্রেপ্তার ৩
কুষ্টিয়ার কুমারখালীতে ঝটিকা মিছিলের ভিডিও প্রকাশের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশ বলছে একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।