ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল এ রিট দায়ের করেন।
বিভাগ:
মামলা
প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল এ রিট দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পূর্বের সরকারি বাসভবন গণভবনকে একটি পাবলিক জাদুঘরে রূপান্তর করা হয়। তবে এরপর প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য নিরাপদ ও উপযুক্ত কোনো সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এ অবস্থায় সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা, মর্যাদা এবং প্রয়োজনীয় আবাসন সুবিধা নিশ্চিত করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। রিটে আরও বলা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং জাতীয় নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালনে প্রশ্ন তুলেছে। রিট আবেদনের শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টে হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল।
0 coment rios: