১ মে, ২০২৬

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৪ শতাংশ


ছবি: সংগৃহীত 

দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুদিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হয় ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে প্রথম দিনে ভোট দেন ২ হাজার ৭৫৯ জন। 

আর দ্বিতীয় দিনে ভোট দেন ৪ হাজার ৩১০ জন। দুদিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। সেই হিসেবে প্রায় ৩৪ শতাংশ আইনজীবী ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোটগ্রহণ শেষে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, প্রায় দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হল।

আইনজীবীরা সাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ২০ হাজার ৭৮৫ জন আইনজীবী ভোটারের মধ্যে দুদিনে ৭ হাজার ৬৯ জন ভোট দিয়েছেন। খুব সুন্দর ও সুষ্ঠু একটা ভোট আমরা নির্বাচন কমিশন দিতে পেরেছি। সকল প্রার্থীরা ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে মতামত দিয়েছেন।


শেয়ার করুন

0 coment rios: