৯ মে, ২০২৬

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা


ছবি: সংগৃহীত 

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে। গত বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় এনজিও পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির মামলাটি করেন।

মামলার অন্য দুই আসামি হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন। গতকাল শুক্রবার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

মামলার এজাহারে বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘এক ব্যক্তিনির্ভর পাশা দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন একই বিষয়ে আরো একটি ফলোআপ প্রতিবেদন প্রকাশিত হয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে উপসম্পাদকীয় প্রকাশিত হয়। বাদীপক্ষের অভিযোগ, ওই প্রতিবেদনগুলোতে সংস্থাটির (পাশা) বিরুদ্ধে তথ্যহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।

কারাগার থেকে বের হতেই ফের আটক মহিলা আওয়ামী লীগ নেত্রী

কারাগার থেকে বের হতেই ফের আটক মহিলা আওয়ামী লীগ নেত্রী


ছবি: সংগৃহীত 

মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে পুনরায় আটক হয়েছেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানা। শুক্রবার (৮ মে) সকালে এ ঘটনা ঘটে।

কাজী সোনিয়া সুলতানা মাগুরা সদর থানার একটি মামলায় জেলা কারাগারে আটক ছিলেন। গত বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। জামিনের নথিপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তিনি বের হলে জেলগেটেই তাকে পুনরায় আটক করে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে পুনরায় আটক করা হয়েছে।

কাজী সোনিয়া সুলতানা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মৃত জামিল হোসেনের মেয়ে। উল্লেখ্য যে, গত ৫ মার্চ মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। এর পরদিন জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।

৮ মে, ২০২৬

সংসদীয় ক্ষমতার বাইরে গিয়ে অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যায় না: আইনমন্ত্রী

সংসদীয় ক্ষমতার বাইরে গিয়ে অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যায় না: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত 

জুলাই সনদ, এর বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট এবং সংশ্লিষ্ট অধ্যাদেশের সাংবিধানিক বৈধতা নিয়ে বিস্তৃত আইনি ব্যাখ্যা তুলে ধরেছেন আইনমন্ত্রী। শুক্রবার (৮ মে) সকালে খুলনা আইনজীবী সমিতিতে নতুন আইনজীবীদের অভিষেক ও বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ নিয়ে ব্যাখ্যা দেন।

আদালতে শৃঙ্খলা রক্ষায় ডিএজি–এএজিদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেলের জরুরি নোটিশ

আদালতে শৃঙ্খলা রক্ষায় ডিএজি–এএজিদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেলের জরুরি নোটিশ

ছবি: সংগৃহীত 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা ডেপুটি অ্যাটর্নি এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের দায়িত্বের বাইরে অন্য বেঞ্চে গিয়ে কোনও মামলায় প্রভাব বিস্তার না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

৫ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় ১০ মে

৫ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় ১০ মে


ছবি: সংগৃহীত 

হত্যাসহ পৃথক পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আগামী ১০ মে রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত।

৭ মে, ২০২৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ভুক্তভোগীর সন্তানের ডিএনএ টেস্টে মিলল ভয়াবহ সত্য

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ভুক্তভোগীর সন্তানের ডিএনএ টেস্টে মিলল ভয়াবহ সত্য


ছবি: সংগৃহীত 

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে এক মাস দুই দিন কারাভোগ করা মসজিদের এক ইমাম অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। তদন্তে বেরিয়ে এসেছে কিশোরীর ভূমিষ্ঠ সন্তানের জৈবিক (বায়োলজিক্যাল) পিতা তার আপন বড় ভাই। ভাইকে বাঁচাতে পরিকল্পিতভাবে ওই ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

হত্যা মামলার আসামিকে এসপি পদে নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

হত্যা মামলার আসামিকে এসপি পদে নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

ছবি: সংগৃহীত 

দুই হত্যা মামলার আসামিকে ফেনীর এসপি পদে নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে রিটটি করেছেন।