ছবি: সংগৃহীত
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ।
বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট বেঞ্চগুলোর বিচারপতিরা পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন মামলা পরিচালনাকারী বেঞ্চসমূহে উল্লেখযোগ্য সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।
আজ হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বিভাগ:
আদালত প্রাঙ্গণ

0 coment rios: