ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে এক মাস দুই দিন কারাভোগ করা মসজিদের এক ইমাম অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। তদন্তে বেরিয়ে এসেছে কিশোরীর ভূমিষ্ঠ সন্তানের জৈবিক (বায়োলজিক্যাল) পিতা তার আপন বড় ভাই। ভাইকে বাঁচাতে পরিকল্পিতভাবে ওই ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
৭ মে, ২০২৬
হত্যা মামলার আসামিকে এসপি পদে নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
দুই হত্যা মামলার আসামিকে ফেনীর এসপি পদে নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে রিটটি করেছেন।
দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশনা প্রধান বিচারপতির
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ।
মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ও জামুকার মহাপরিচালককে হাইকোর্টে তলব
পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার অ্যাডভোকেট মো. শাহজাদাকে মুক্তিযোদ্ধা হিসেবে আইন অনুসারে তালিকাভুক্তি সংক্রান্ত রায় পালন না করার অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৯ মে তাদের তলব করেন। আদালতে আবেদনকারী আইনজীবী শাহজাদা এ আদেশের কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি এক রায়ে হাইকোর্ট তাকে আইন অনুসারে মুক্তিযোদ্ধা গেজেটভূক্ত করতে নির্দেশ দেন। এই রায় ২০২৪ সালের ২৫ মার্চ তারা রিসিভও করেন। কিন্তু রায় না মানায় ২০২৫ সালে আদালত অবমাননার মামলা করি। আদালত রুলও জারি করেন। সেই রুলের শুনানিতে আজ তৎকালীন সচিব ইশরাত চৌধুরী ও জামুকার ডিজি শাহীনা আক্তারকে ১৯ মে তলব করেছেন।
ছাত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে
নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ আমান সাগরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে আসামি সাগরকে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
আইনজীবী নূরুল কবীর রুবেল জানান, ২০২৫ সালের ২ অক্টোবর মাদ্রাসা ছুটি শেষে শিশুটিকে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করতে বলেন শিক্ষক সাগর। পরে মসজিদের বারান্দার একটি কক্ষ পরিষ্কার করার কথা বলে শিশুটিকে কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ভয় ও লজ্জার কারণে শিশুটি বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। সাত মাস পর শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে সন্দেহ হয় তার মায়ের। পরে ১৮ এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করালে জানা যায়, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা।
পারিবারিক জিজ্ঞাসাবাদে শিশুটি সেদিনের ঘটনা জানালে মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করে।
দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে ওই শিক্ষক দাবি করেন, তাকে নিয়ে অপপ্রচার ও অপবাদ দেওয়া হচ্ছে। মেয়েটি একসময় তার মাদ্রাসায় পড়লেও ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তিনিও চান প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। তিনি বলেন, দেশের আইন আছে। সেই আইনই প্রকৃত অপরাধীকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী শনাক্ত হওয়ার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে আসল অপরাধী পার পেয়ে যাবে। শিশুটির ডিএনএ পরীক্ষার দাবিও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান'সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রিমান্ড শেষে কারাগারে ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় রিমান্ড শেষে অভিযুক্ত সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মধুসূদন দেব জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট জব্দ করে পুলিশ, যেখানে কিছু আর্থিক লেনদেন ও ব্যক্তির নামের উল্লেখ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার দিনই তাকে আটক করে পুলিশ এবং পরদিন গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।