৩০ এপ্রি, ২০২৬

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

ছবিঃ সংগৃহীত 

জুলাই হত্যাকাণ্ডের সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। 

তার আরও ৫ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পাঁচ মামলায় জামিন দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিয়োগ) মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট থানা–পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন মঞ্জুর

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন মঞ্জুর


ছবি: সংগৃহীত 

শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

কামরুল-মেননের বিচার শুরু হবে কি না জানা যাবে আজ

কামরুল-মেননের বিচার শুরু হবে কি না জানা যাবে আজ


ছবি: সংগৃহীত 

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

ইনুকে 'টেনশন না করতে' বলা দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত

ইনুকে 'টেনশন না করতে' বলা দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত


ছবি: সংগৃহীত 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

হঠাৎ অসুস্থ অ্যাটর্নি জেনারেল, ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি

হঠাৎ অসুস্থ অ্যাটর্নি জেনারেল, ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি

ছবি: সংগৃহীত 

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তিনি বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। 

২৯ এপ্রি, ২০২৬

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইনজীবীর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইনজীবীর মর্মান্তিক মৃত্যু


ছবি: সংগৃহীত 

পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৬টার দিকে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকার মিলগেট বাজার-ফুলতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

দুর্নীতির ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক

দুর্নীতির ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক


ছবি: সংগৃহীত 

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৬টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।