![]() |
| ছবি: সংগৃহীত |
গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিল সভার কার্যবিবরণীর উদ্ধৃতাংশে এ সিদ্ধান্তের তথ্য উঠে এসেছে।
কার্যবিবরণী অনুযায়ী, বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সুপারিশের ভিত্তিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি যৌক্তিক সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের বিষয়টি আলোচনা করা হয়। কমিটির মতামতে বলা হয়, আইন পেশার মর্যাদা, দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি পেশাগত সম্পৃক্ততা নিশ্চিত করা এবং পেশাকে অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে বয়সসীমা নির্ধারণের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
এর আগে গত ৬ আগস্ট অনুষ্ঠিত লিগ্যাল এডুকেশন কমিটির সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের প্রস্তাব করা হয়। পরবর্তী সময়ে বার কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটির প্রতি সমর্থন জানান।
সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে এবং এ নিয়ম আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের স্বাক্ষরিত কার্যবিবরণীতে এ সিদ্ধান্তের উল্লেখ রয়েছে।
সূত্র: গণমাধ্যমে প্রচারিত অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎকার ও বাংলাদেশ বার কাউন্সিলের ১৯ আগস্ট ২০২৬ তারিখের সভার কার্যবিবরণী।
বিডি ল' পোস্ট/এম

0 coment rios: