![]() |
| কোলাজ ছবি |
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শেখ ওমর ও তানজিলা রহমান জুঁই।
মামলায় রিটে বিবাদী করা হয়—আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর)।
রিট আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ব্যবহৃত ‘বাংলাদেশ ফরম নম্বর ১৬০১’ বা ‘ফরম ঘ’-তে বর-কনের অতীত বৈবাহিক সম্পর্ক, সাবেক স্বামী বা স্ত্রী, বিবাহ ও তালাক নিবন্ধনের তথ্য এবং আগের সম্পর্কের সন্তান ও তাদের ভরণপোষণ বা অভিভাবকত্বের আইনগত দায়ের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের স্পষ্ট বাধ্যবাধকতা নেই।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: