৮ সেপ, ২০২৬

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ

ছবি: সংগৃহীত 
সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চাবাচ্যে জড়িয়ে এজলাস ছেড়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির এজলাসে এমন উচ্চবাচ্যে জড়িয়ে পড়েন সুপ্রিম কোর্ট বারের সভাপতি।

জানা গেছে, এদিন আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে হঠাৎ করেই ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।

এ ধরনের মন্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন। উভয়ের মধ্যে পাল্টাপাল্টি কথোপকথনের এক পর্যায়ে আপিল বেঞ্চের বিচারপতিরা এজলাস ত্যাগ করে চলে যান।


বিডিএলপিবি/এমএম
সূত্র: চ্যানেল ২৪ (০৮.০৯.২০২৬)


শেয়ার করুন

0 coment rios: