![]() |
| ফাইল ছবি |
রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হয়েছে যথাক্রমে ৬ হাজার ৮৫৯টি, ৫ হাজার ৪০৬টি, ৫ হাজার ৩৪৯টি, ৫ হাজার ৩১২টি এবং ৭ হাজার ৫৫৩টি। অর্থাৎ, ওই পাঁচ বছরে গড়ে বছরে প্রায় ৬ হাজার ৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর বিপরীতে ২০২৬ সালের প্রথম আট মাসেই ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
তবে এই নিষ্পত্তির সত্ত্বেও আপিল বিভাগে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের আগস্ট ২০২৬ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন (পেন্ডিং) মামলার সংখ্যা ৩৯,৫৫০টি।
বিডিএলপিবি/এমএম
বিভাগ:
মামলা

0 coment rios: