২৯ আগ, ২০২৬

ঢাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন কারাগারে

ছবি: সংগৃহীত 

শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার প্রতিবেশী সুমন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আটক রাখার আবেদন ও আাদালতের আদেশ: শুক্রবার (২৮ আগস্ট) আসামি সুমনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই ইলা মনি জানিয়েছেন, আসামির পক্ষ থেকে জামিনের আবেদন ছিল না। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। উল্লখ্য, শাহ আলী রয়েল সিটি পকেট গেট সংলগ্ন একটি বাসা থেকে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার বিবরণ: থানা-পুলিশের বরাতে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, ''বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আসে। পরে শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপকমিশনার নিয়াজ মেহেদী আরও বলেন, শিশুটির মা তাকে ঘটনা নিয়ে জিজ্ঞাসা করলে সে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের কথা বলে। শিশুটির অভিযোগ, সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় মামলা করেন।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বাসস (২৮.০৮.২০২৬)


শেয়ার করুন

0 coment rios: