১৯ আগ, ২০২৬

হলফনামায় তথ্য গোপন : হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট দায়ের

 ফাইল ছবি 
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে  নোয়াখালী- (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার (১৯ আগস্ট, ২০২৬) তারিখে রিটটি দায়ের করা হয়।

বিচারপতি রাজিক আল জলিল বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। হলফনামার তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সি প্রার্থী ছিলেন হান্নান মাসউদ।



বিডিএলপিবি/এমএম

সূত্রঃ ঢাকা পোস্ট   



শেয়ার করুন

0 coment rios: