![]() |
| ছবি: সংগৃহীত |
৩০ আগস্ট (বৃহস্পতিবার) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার প্রেক্ষিতে ৩১ আগস্ট এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইনজীবী সমিতি কর্তৃক। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুদ্দীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আইনজীবী ও ক্লার্কদের বিভিন্ন দৈনন্দিন কাজে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নিম্নোক্ত ৪টি নির্দেশনা প্রদান করা হয়:
১. মামলায় হাজিরা ও সময়ের দরখাস্ত প্রদান, বেইল বন্ড দাখিল, সমন ও ওয়ারেন্ট ইস্যু, এফিডেভিট করা ইত্যাদি কাজের সময় কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সমিতির বিজ্ঞ সদস্যগণ ও ক্লার্কগণকে অনুরোধ করা যাচ্ছে। যদি কোন ব্যক্তি উক্ত কাজসমূহ সম্পাদনে টাকা দাবী করেন তাৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/সমিতিকে অবহিত করবেন।
২. নকলের ক্ষেত্রে সরকারী খরচের অতিরিক্ত কোন টাকা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। কেউ অতিরিক্ত টাকা দাবী করলে সংশ্লিষ্ট আদালতের নকলের ইনচার্জ/ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন।
৩. জিআরও সেকশেনে কোন টাকা দাবী করলে তাৎক্ষণিক ভাবে কোর্ট ইন্সপেক্টরকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
৪. কোন বিজ্ঞ সদস্য বা ক্লার্ক উপরোক্ত সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন প্রকার আর্থিক লেনদেন করলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে সমিতি সংশ্লিষ্ট ব্যক্তিকে সহযোগিতা প্রদান থেকে বিরত থাকবে।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: