![]() |
| ছবি: সংগৃহীত |
আদেশ সূত্রে জানা যায়, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার এমএলএসএসকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন— মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশা। গত ৪ আগস্ট এ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
অন্যদিকে, টানা অনুপস্থিত থাকার দায়ে প্রথম আপিল শাখায় কর্মরত অফিস সহকারী মো. আকরাম হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬ জুলাই এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে প্রশাসন। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচার বিভাগের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে অনিয়ম ও কর্তব্যে অবহেলার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে পৃথক অফিস আদেশের মাধ্যমে তা কার্যকর করা হয়েছে।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: