২ আগ, ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৬৩০০ মামলা

প্রতীকী ছবি 
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৬৩০০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল (১ আগস্ট) ডিএমপি নিউজ পোর্টালে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়।

প্রকাশিত খবর অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ২ টি ট্রাক,  ৫ টি কাভার্ডভ্যান, ১৪  টি সিএনজি ও ৭৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬ টি বাস, ৮ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ১১৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০ টি বাস, ৩ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ১০২ টি সিএনজি ও ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৫০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪৬ টি বাস, ৪০৩ টি ট্রাক, ২৩১ টি কাভার্ডভ্যান, ২৫৯ টি সিএনজি ও ৪২৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫২১ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে  ১৩ টি বাস, ৫ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৭৪ টি সিএনজি ও ১৫৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৪০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৯ টি বাস, ১২৯ টি ট্রাক, ১৬৪ টি কাভার্ডভ্যান, ১৬৪ টি সিএনজি, ৭১৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ২৬ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৮২ টি সিএনজি ও ১৪০ টি মোটরসাইকেলসহ মোট ৫০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩ টি বাস, ৭ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২৬২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১৪৩৬ টি গাড়ি ডাম্পিং ও ৩০৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ জুলাই ও ৩১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


বিডিএলপিবি/এমএম
সূত্র: ডিএমপি নিউজ


শেয়ার করুন

0 coment rios: