১ আগ, ২০২৬

রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত 
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যখন সমাজে ও বিচার ব্যবস্থায় ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন কোনো মামলায় রাষ্ট্রপক্ষ হেরে গেলেও সেখানে স্বস্তি থাকে। সাধারণ নাগরিকের প্রতি ন্যায়-বিচার নিশ্চিত হলে অ্যাটর্নি জেনারেল হিসেবে তখনই আমি বেশি আনন্দিত হই।

আজ শুক্রবার ঝিনাইদহের কোটচাঁদপুরে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই নাগরিক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি’র বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন ও বিচার ব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি, কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো কি না। বিচার পদ্ধতি যখন কোনো নাগরিককে তাঁর কাক্সিক্ষত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ায়।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বাসস (৩১/০৭/২০২৬)


শেয়ার করুন

0 coment rios: