৩১ জুল, ২০২৬

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার

ফাইল ছবি
পূর্বের সকল নিয়োগ আদেশ বাতিল করে সুপ্রিম কোর্টে ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বৃহস্পতিবার সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ‘পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।’ 

অন্যদিকে রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বৃহস্পতিবার ৩০ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ‘পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক সুপ্রিম কোর্টের ১৭৯ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হইবে।’ অ্যাটর্নি জেনারেল এবং তিন জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ২৬৫ জন নতুন নিয়োগ পাওয়ায় অ্যাটর্নি জেনারেলসহ মোট আইন কর্মকর্তার সংখ্যা এখন ২৬৯ জন। 

নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের তালিকা:























বিডিএলপিবি/এমএম 




শেয়ার করুন

0 coment rios: