১৪ মে, ২০২৬

বার কাউন্সিলের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা ১২ জুন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা আগামী ১২ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে।

বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে আগামী ১২ জুন শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ এবং পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য পরে যথাসময়ে জানানো হবে। পরীক্ষা-সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd)প্রকাশ করা হবে।


বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: