১০ মে, ২০২৬
৯ মে, ২০২৬
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের পাশে থাকার কথা বললেন আইনমন্ত্রী
দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিচারকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ন্যায়বিচার নিশ্চিত করুন, আমরা আপনাদের পাশে আছি।’
প্রতি মাসের ৩ তারিখের মধ্যে আইনগত সহায়তার মাসিক প্রতিবেদন প্রেরণের নির্দেশ
প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরে মাসিক প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারদেরকে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন ও বিচার বিভাগে প্রতি মাসের ৬ তারিখের মধ্যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাসিক কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদন পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত ও পাঠানো নিশ্চিত করতে প্রতি মাসের ৩ তারিখের মধ্যে ‘লিগ্যাল এইড অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার’-এর ‘ম্যানুয়াল রিপোর্ট’ ফিচার ব্যবহার করে সব ধরনের মাসিক প্রতিবেদন পাঠানোর জন্য সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রেরিত প্রতিবেদনের তথ্যের সঠিকতা ও নির্ভুলতা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারের ওপর বর্তাবে।
সূত্র: বাসস
প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে। গত বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় এনজিও পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির মামলাটি করেন।
মামলার অন্য দুই আসামি হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন। গতকাল শুক্রবার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’
মামলার এজাহারে বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘এক ব্যক্তিনির্ভর পাশা দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন একই বিষয়ে আরো একটি ফলোআপ প্রতিবেদন প্রকাশিত হয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে উপসম্পাদকীয় প্রকাশিত হয়। বাদীপক্ষের অভিযোগ, ওই প্রতিবেদনগুলোতে সংস্থাটির (পাশা) বিরুদ্ধে তথ্যহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
কারাগার থেকে বের হতেই ফের আটক মহিলা আওয়ামী লীগ নেত্রী
মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে পুনরায় আটক হয়েছেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানা। শুক্রবার (৮ মে) সকালে এ ঘটনা ঘটে।
কাজী সোনিয়া সুলতানা মাগুরা সদর থানার একটি মামলায় জেলা কারাগারে আটক ছিলেন। গত বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। জামিনের নথিপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তিনি বের হলে জেলগেটেই তাকে পুনরায় আটক করে পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে পুনরায় আটক করা হয়েছে।
কাজী সোনিয়া সুলতানা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মৃত জামিল হোসেনের মেয়ে। উল্লেখ্য যে, গত ৫ মার্চ মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। এর পরদিন জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।
৮ মে, ২০২৬
সংসদীয় ক্ষমতার বাইরে গিয়ে অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যায় না: আইনমন্ত্রী
জুলাই সনদ, এর বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট এবং সংশ্লিষ্ট অধ্যাদেশের সাংবিধানিক বৈধতা নিয়ে বিস্তৃত আইনি ব্যাখ্যা তুলে ধরেছেন আইনমন্ত্রী। শুক্রবার (৮ মে) সকালে খুলনা আইনজীবী সমিতিতে নতুন আইনজীবীদের অভিষেক ও বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ নিয়ে ব্যাখ্যা দেন।
আদালতে শৃঙ্খলা রক্ষায় ডিএজি–এএজিদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেলের জরুরি নোটিশ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা ডেপুটি অ্যাটর্নি এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের দায়িত্বের বাইরে অন্য বেঞ্চে গিয়ে কোনও মামলায় প্রভাব বিস্তার না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।