| ছবিঃ সংগৃহীত |
৬ সেপ, ২০২৬
কারারক্ষী-আইনজীবী সেজে জামিনের ফাঁদ, গ্রেপ্তার ২
![]() |
| ছবি: সংগৃহীত |
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সরকারি ওয়েবসাইট থেকে বিভিন্ন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের মোবাইল নম্বর সংগ্রহ করতেন। পরে ওই জনপ্রতিনিধিদের ফোন করে কৌশলে সংশ্লিষ্ট এলাকার আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতেন। এরপর আসামিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিজেদের একজনকে ‘কারারক্ষী সাইফুল, কারাগার প্রধান ফটক, কাশিমপুর কারাগার’ হিসেবে পরিচয় দিতেন। পরিবারের সদস্যদের জানানো হতোÑ তাদের নিকটাত্মীয়ের জামিন নির্ধারিত আইনজীবীর মাধ্যমে নয়, বরং মানবাধিকার সংস্থার আইনজীবী ‘সিরাজ’-এর মাধ্যমে হয়েছে। এ সময় আইনজীবী পরিচয়ে কথা বলার জন্য প্রতারক চক্রের অপর সদস্যের একটি মোবাইল নম্বর দেওয়া হতো। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ওই নম্বরে ফোন করলে প্রতারক নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে নরম স্বরে কথা বলতেন এবং জানাতেন, আসামির জামিন হয়েছে। আদালতের অন্যান্য প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং তার হাতে সময় কম। এরপর ভুক্তভোগীদের কাছাকাছি কোনো দোকানের বিকাশ পার্সোনাল নম্বরে টাকা পাঠাতে বলা হতো। পরিবারের সদস্যরা ওই নম্বরে টাকা পাঠানোর পর প্রতারক টাকা তুলে মোবাইল নম্বরটি বন্ধ করে দিতেন এবং মুহূর্তের মধ্যে দোকানের এলাকা থেকে সরে পড়তেন।
তিনি বলেন, গত ১ জুলাই হাতিরঝিল থানায় হওয়া বিকাশ/নগদ প্রতারণার মামলা তদন্তের সময় এই অভিনব প্রতারণার বিষয়টি ডিবি পুলিশের নজরে আসে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করা হয় এবং গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।
বিডিএলপিবি/এমএম
সূত্র: বিডি নিউজ ২৪ (০৪.০৯.২০২৬)
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষক রনজিলার মৃত্যু: ৩ আসামি কারাগারে
![]() |
| ফাইল ছবি |
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- প্যারা পনি, সেন্ড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হয় তাদের। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩০ আগস্ট অভিযান চালিয়ে র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করে। পরদিন আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার বিবরণ: ২৯ আগস্ট ভোরে চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা আসেন রনজিলা পারভিন (৫৬)। তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গাবতলী বাস টার্মিনাল থেকে রিকশায় করে খামারবাড়ির ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যাচ্ছিলেন রনজিলা। সঙ্গে ছিলেন স্বামী আব্দুল মতিন।
ভোর সাড়ে ৬টার দিকে রিকশা মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছলে, মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এসে তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে যান রনজিলা। আহত অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
বিডিএলপিবি/এমএম
সূত্র: বিডি নিউজ ২৪ (০৬.০৯.২০২৬)
নাটক-সিনেমার প্রদর্শনী ও বাউলগানের কনসার্টে নিরাপত্তা চেয়ে লিগ্যাল নোটিশ
![]() |
| ছবি: সংগৃহীত |
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৩১, ৩২, ৩৭ ও ৩৯ অনুচ্ছেদে নাগরিকের আইনের আশ্রয় লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। এ কারণে শান্তিপূর্ণ সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
আইনজীবীর নোটিশে উল্লেখ করা হয়, বাউল গান, লোকসংগীত, পালাগান, যাত্রা, লোকনৃত্য, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী, পহেলা বৈশাখ ও নৌকাবাইচ বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এসব আয়োজন নিয়ে বাধা, আপত্তি এবং নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিত বা বাতিলের ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে গত মাসে কিশোরগঞ্জে স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তির পর একটি কনসার্ট প্রশাসনিকভাবে বাতিল এবং সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদীতে আয়োজিত নৌকাবাইচ বন্ধের দাবির বিষয়টি নোটিশে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ঢাকায় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে।নোটিশে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপের মুখে আইনসম্মত সাংস্কৃতিক আয়োজন বেআইনিভাবে বন্ধ করা উচিত নয়। একই সঙ্গে শিল্পী, আয়োজক, দর্শক ও সাংস্কৃতিক কর্মীদের হুমকি, হামলা, অপমান ও হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার দাবি জানানো হয়েছে।
ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন হুমকি কিংবা সহিংসতার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করে বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবী সাদ্দাম হোসেন অভি। তিনি বলেন, বর্তমানে কনসার্ট, সংগীতানুষ্ঠান, বাউল গান, নাটক ও সিনেমা প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নানা ধরনের বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনা প্রতিরোধের পাশাপাশি সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানান আইনজীবী সাদ্দাম হোসেন অভি।
বিডিএলপিবি/এমএম
সূত্র: ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট (০৩.০৯.২০২৬)
৫ সেপ, ২০২৬
নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী-ছেলে কারাগারে
![]() |
| প্রতীকী ছবি |
এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় দুই আসামির জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। অপরদিকে জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন বাদীপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আসামি মুনতাসীর মামুনকে কেরানীগঞ্জ কারাগারে এবং নাজমা সুলতানাকে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে গত ২৭ আগস্ট পিডিবি’র সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর পুত্রবধূ একই আদালত যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সাথে হযরত আলী ও তার স্ত্রীর পারিবারিক বন্ধু মো. মিজানুর রহমানকে হাজির হতে সমন জারি করেন আদালত।
পিডিবি’র এই অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. হযরত আলীর বিরুদ্ধে ফ্যাসিস্ট আমলে সীমাহীন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগের তদন্তের স্বার্থে দুদকের উপ পরিচালক নাজমুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত ৭ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত হযরত আলীর বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।
বিডিএলপিবি/এমএম
সূত্র: আমার দেশ (০৩.০৯.২০২৬)
শাড়িকাণ্ড নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই
![]() |
| ছবি: সংগৃহীত |
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালতে সানায়ার পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রায় রনি নারাজি আবেদন জমা দেন।এই আইনজীবী জানান, বাদী ও তিন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ওইদিন এ বিষয়ে শুনানি হবে।
২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।
যে অভিযোগে মামলা:
ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা।
অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সানায়া। পরে শাড়ি ফেরত চেয়ে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করলে তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিএলপিবি/এমএম
সূত্র: ইনকিলাব (০৪.০৯.২০২৬)
বিএনপির উচিত জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে মেনে নেয়া: শিশির মনির
![]() |
| মোহাম্মদ শিশির মনির |
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণভোট সংক্রান্ত জাতীয় সংলাপ’-এ বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, ৫ আগস্টের ঘটনাবলি নিয়ে আলোচনা করতে গেলে একটি নির্দিষ্ট গোষ্ঠী অস্বস্তিতে ভোগে। কারণ, ওই সময়ে আন্দোলনের যে বার্তা বা বক্তব্য তৈরি হয়েছিল, তা তাদের দেয়া ছিল না। অন্যদিকে যারা ওই বক্তব্য দিয়েছে, তাদেরকেও ক্রেডিট দিতে রাজি নয় দলটি।
বিএনপিকে একটি ‘জনগণের দল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির উচিত জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে মেনে নেয়া। তারা আন্দোলনের যে স্লোগান, তা-ও নিজেদের পছন্দমতো নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে চায়। কিন্তু ইগোর কাছে একটি জাতিকে হারিয়ে যেতে দেয়া কোনোভাবেই ভালো লক্ষণ নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রধানের সামনে রাষ্ট্রনায়ক হওয়ার এক অনন্য সুযোগ এসেছে। তিনি রাষ্ট্রনায়ক হবেন নাকি হবেন না–সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই গণভোট সংক্রান্ত জাতীয় সংলাপে রাজনীতিক, আইনজীবী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এনসিপির সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেন শাওন, রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, ‘অল্টারনেটিভ’-এর সংগঠক তাজনুভা জাবিন, মানবাধিকারকর্মী রুবি আমাতুল্লাহ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
বিডিএলপিবি/এমএম