১৬ মে, ২০২৬

শক্তিশালী আসামিও ছাড় পাচ্ছে না, বিচার চলছে নিরপেক্ষ : চিফ প্রসিকিউটর

শক্তিশালী আসামিও ছাড় পাচ্ছে না, বিচার চলছে নিরপেক্ষ : চিফ প্রসিকিউটর


ছবি: সংগৃহীত 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায়ের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে। সেখানে ঢালাওভাবে সাজা না দিয়ে অভিযুক্তদের অপরাধ অনুযায়ী পৃথক পৃথক সাজা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ের হলরুমে সদ্য সনদপ্রাপ্ত নতুন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কে কোন রাজনৈতিক দলের, সেটি বিবেচনা করা হচ্ছে না। তিনি জানান, আলোচিত মামলাগুলোর মধ্যে বর্তমানে ২২টি বিচারাধীন রয়েছে। এছাড়া আরও ৩১টি মামলা খুব শিগগিরই বিচারের মুখোমুখি হবে এবং ৪০৫টি মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সারা দেশের পুলিশ সুপারদের (এসপি) মামলাগুলোর সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

কর্মশালায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেলসহ অন্যান্য অতিথি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে না দেওয়াকে 'টেকনিক্যাল মব' বললেন মনজিল মোরসেদ

আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে না দেওয়াকে 'টেকনিক্যাল মব' বললেন মনজিল মোরসেদ


ছবি: সংগৃহীত 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তকে ‘টেকনিক্যাল মব’ হিসেবে অভিহিত করেছেন আইনজীবী মনজিল মোরসেদ।

১৫ মে, ২০২৬

হাইকোর্টে একদিনে ৭ হাজার মামলা নিষ্পত্তি

হাইকোর্টে একদিনে ৭ হাজার মামলা নিষ্পত্তি

ছবি: সংগৃহীত 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গতকাল বৃহস্পতিবার ৭ হাজার ১০৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বোনকে বিয়ে না দেওয়ায় ভাইকে হ-ত্যা, সেই চাঞ্চল্যকর মা-মলায় দুজনের মৃ-ত্যুদণ্ড

বোনকে বিয়ে না দেওয়ায় ভাইকে হ-ত্যা, সেই চাঞ্চল্যকর মা-মলায় দুজনের মৃ-ত্যুদণ্ড


ছবি: সংগৃহীত 

চট্টগ্রামে বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ইছু মিয়া নামের এক যুবককে হত্যার দীর্ঘ ২৩ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

 ছবি: সংগৃহীত 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।

১৪ মে, ২০২৬

নিয়মিত টিকার পরিবর্তে জলাত'ঙ্কের টিকা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

নিয়মিত টিকার পরিবর্তে জলাত'ঙ্কের টিকা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত 

টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের (র‍্যাবিস) ভ্যাকসিন দেওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারকে অনতিবিলম্বে শিশুর যথাযথ চিকিৎসা করানোর নির্দেশও দেওয়া হয়।

নতুন মামলায় খায়রুল হককে গ্রেফতার না করতে রিটের আদেশ ১৭ মে

নতুন মামলায় খায়রুল হককে গ্রেফতার না করতে রিটের আদেশ ১৭ মে

ছবিঃ সংগৃহীত
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন কোনও মামলায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আগামী ১৭ মে (রবিবার) শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ১৪ মে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশনা চেয়ে আইনজীবী মোনায়েম নবী শাহীন হাইকোর্টে রিট করেন।

রিটে বলা হয়েছে, এফআইআরে নাম না থাকা সত্ত্বেও বিচারপতি খায়রুল হককে একের পর এক মামলায় গ্রেফতার দেখানো

হয়েছে, যা অবৈধ ও বেআইনি ঘোষণা করা উচিত। পাশাপাশি বিচারাধীন অবস্থায় অন্য কোনও মামলায় তাকে গ্রেফতার না দেখানোর নির্দেশনাও চাওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১২ মে বিচারপতি খায়রুল হক হাইকোর্টে জামিন পান।

আদেশের পরে তার আইনজীবীরা জানিয়েছিলেন, সব মামলায় জামিন হওয়ায় আপাতত খায়রুল হকের কারামুক্তিতে আইনি বাধা নেই। তবে এরই মধ্যে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে বুধবার আপিল বিভাগে আবেদন করেছে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় ২৮ এপ্রিল বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

গত ৮ মার্চ হাইকোর্ট জামিনের বিষয়ে রুল মঞ্জুর করে চার মামলায় খায়রুল হককে জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলায়ও তিনি জামিন পান। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। তবে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে। 

এরপর যাত্রাবাড়ী থানায় আরিফ ও আদাবর থানায় করা রুবেল হত্যা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় তিনি নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হওয়ায় হাইকোর্টে আবেদন করেন। সেই দুই মামলায় ১২ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হক গ্রেফতার হন। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।


বিডিএলপিবি/এমএম