১৪ মে, ২০২৬

খুলনা তেরখাদায় আলোচিত জমজ শিশু হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন

খুলনা তেরখাদায় আলোচিত জমজ শিশু হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন


ছবি: সংগৃহীত 

খুলনায় জমজ শিশু হত্যার আলোচিত ঘটনায় মা কানিজ ফাতেমা কণাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

১৩ মে, ২০২৬

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমা

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমা

ছবি: সংগৃহীত 

সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আঞ্জুমান আরা লিমা। তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা আগামী ১৫ মে থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি জানান, ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে দায়িত্ব পালন করা তাঁর জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদার বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখার সুযোগ এবং রাষ্ট্রের সেবায় কাজ করার অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে নিয়মিতভাবে দায়িত্ব পালনে সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে। বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

পদত্যাগপত্রে আঞ্জুমান আরা লিমা আরও বলেন, কর্মকালীন সময়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং সহকর্মীদের সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দায়িত্ব পালনের সময় অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু


ছবিঃ সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে আজ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে আজ

ছবিঃ সংগৃহীত 

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ ১৩ মে শুরু হয়েছে। আগামীকাল ১৪ মে ভোটগ্রহণ শেষ হবে।

যৌতুকের মামলায় জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর রাহী

যৌতুকের মামলায় জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর রাহী


ছবিঃ সংগৃহীত

যৌতুক দাবির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগের কথা তুলে ধরে তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম নতুন মামলায় গ্রেফতার

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম নতুন মামলায় গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনে রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)  জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

ছবি সংগৃহীত 

নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের সময় ১০ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৩ মে) ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার কার্যক্রম শুরু করে এবং আগামী ১০ জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করে দেয়।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন তাদের অভিযোগ উপস্থাপন করে। মামলায় আসামিদের সবাই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম এগোচ্ছে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা এলাকায়, ২১ জুলাই ফতুল্লার ভূইগড় এলাকায় এবং ৫ আগস্ট পৃথক ঘটনায় মোট ১০ জন নিহত হন। এসব ঘটনায় গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলার অভিযোগ আনা হয়েছে। নিহতদের মধ্যে শিশু, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষও রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালে সংঘটিত এসব ঘটনায় শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জন সরাসরি জড়িত ছিলেন। রাষ্ট্রপক্ষ আরও দাবি করেছে, ঘটনার সময় আসামিদের কয়েকজনের সঙ্গে তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের যোগাযোগের প্রমাণ হিসেবে কল রেকর্ড ও সিডিআর ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালে উপস্থিত প্রসিকিউটররা জানান, এসব হামলা একাধিক এলাকায় বিস্তৃত ছিল এবং পরে সহিংসতা নারায়ণগঞ্জ শহর ছাড়িয়ে সিদ্ধিরগঞ্জ ও চট্টগ্রাম রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে। অভিযোগে আরও বলা হয়েছে, সংগঠিত হামলায় বহু মানুষ আহত হন এবং বিভিন্ন সময় একাধিক দফায় হত্যাকাণ্ড ঘটে।

আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করলেও ট্রাইব্যুনাল তা আমলে নেয়নি। বিচারক প্যানেল জানায়, প্রাথমিকভাবে উপস্থাপিত তথ্য ও সাক্ষ্য বিচার শুরুর জন্য যথেষ্ট ভিত্তি তৈরি করেছে।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাইব্যুনাল এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। এরপর দীর্ঘ শুনানি শেষে বুধবার বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এই মামলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখনই কোনো রায় নয়, বরং সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপনের ধাপে এগোচ্ছে বিচার প্রক্রিয়া। 

বিডি ল’ পোস্ট/এ্মএম