২৭ আগ, ২০২৬

৪৫ বছর পর পুনরুজ্জীবিত হচ্ছে জিয়াউর রহমান হত্যা মামলা, গ্রেপ্তার মোজাফফর তদন্তের কেন্দ্রবিন্দুতে

ছবি: সংগৃহীত 
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলা দীর্ঘ ৪৫ বছর পর নতুন করে আলোচনায় এসেছে। সাক্ষ্য-প্রমাণের অভাবে ২০১১ সালে চট্টগ্রামের একটি আদালত মামলাটির সমাপ্তি ঘোষণা করলেও গত জুলাইয়ে এ মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

ফলে, দীর্ঘ ৪৫ বছর আগে সংঘটিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলাটি এখন আনুষ্ঠানিকভাবে পুনরুজ্জীবিত করা হচ্ছে। চট্টগ্রামের একটি আদালতে সাক্ষ্য-প্রমাণের ঘাটতির কথা বলে এক দশক আগে মামলাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও সাম্প্রতিক সময়ে মামলার অন্যতম পলাতক আসামির গ্রেপ্তার এই গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছে। 

গত জুলাই মাসে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে দীর্ঘকাল পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে সফলভাবে গ্রেপ্তার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে কোর্ট মার্শাল পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে সংঘটিত সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত এই সামরিক কর্মকর্তা।

উল্লখ্য, ঘটনার সময় সরাসরি গুলি চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতিকে হত্যা নিশ্চিত করার পর তিনি নিজেই জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে বিষয়টি টেলিফোনে অবহিত করেছিলেন।

অবশেষে দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত জুলাইয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ে নতুন মোড় এসেছে। একই সঙ্গে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারী ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার লক্ষ্যে মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


বিডিএলপিবি/এমএম
সূত্র: ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট (২৬.৯৮ ২০২৬)


শেয়ার করুন

0 coment rios: