জামালপুরে আদালত অবমাননা করায় সানজিদা ইসলাম নামের এক নারী চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। ডা. সানজিদা ইসলাম জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন (গাইনি) হিসেবে কর্মরত রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দেন চিকিৎসক সানজিদা ইসলাম। পরে আদালত তাকে সাক্ষ্য দেওয়ার জন্য হাসপাতালের সহকারী পরিচালকের মাধ্যমে ও ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আদেশ পাঠান এবং মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেন। এরপরও তিনি নির্ধারিত দিনে আদালতে হাজির হননি।
পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ১ জুলাই পুনর্নির্ধারিত তারিখেও কোনো কারণ না দেখিয়ে অনুপস্থিত থাকেন। এতে আদালত তাকে ২৫০ টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিক পরিশোধের আদেশ দেন। এতে জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
জামালপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী ফজলুল হক জানান, সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় চিকিৎসককে ২৫০ টাকা অর্থদণ্ড দেন আদালত। তবে নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: