সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিল এর নবগঠিত এডহোক কমিটির সদস্য শিশির মনির বলেছেন, আইন পেশার প্রতি পূর্ণ আস্থা ফেরানো বার কাউন্সিলের বড় দায়িত্ব। এই জন্য আইনজীবীদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
আজ শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, 'আইন পেশার প্রতি পূর্ণ আস্থা ফেরানো বার কাউন্সিলের বড় দায়িত্ব। প্রয়োজন বিজ্ঞ আইনজীবীদের সার্বক্ষণিক উন্নতি [Continued Professional Development] প্রশিক্ষণের আয়োজন করা হবে ইনশাআল্লাহ।'
উল্লখ্য, শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বার কাউন্সিল ভবনে নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কাউন্সিল সদস্যরা দায়িত্ব পালনকালে আইন অনুযায়ী প্রাপ্য ট্রাভেল অ্যালাউন্স, সম্মানী, পারিতোষিক, যাতায়াত ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। একইসঙ্গে বার কাউন্সিলকে আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে পূর্বে গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: