অবৈধভাবে অর্থ গ্রহণ তথা উৎকোচ গ্রহণ করেছেন মর্মে অভিযোগের ভিত্তিতে বার কাউন্সিলের অফিস সহায়ক মোঃ রাব্বিল মিয়া কে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। একইসাথে তাকে কারন দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ১১ মে (সোমবার) বিষয়টি বাংলাদেশ বার কাউন্সিল এর সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত পত্র প্রেরণ করে তাকে জানানো হয়।
পত্রে উল্লেখ করা হায়, "আপনি অদ্য ১১ মে, ২০২৬ইং তারিখ, সোমবার বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার নিমিত্ত নিম্ন আদালতের সাময়িক সনদ বিতরণ/উত্তোলন কার্যক্রম চলাকালীন দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস প্রদান করে জনৈক বিজ্ঞ আইনজীবীর নিকট হতে অবৈধভাবে অর্থ গ্রহণ তথা উৎকোচ গ্রহণ করেছেন মর্মে অভিযোগ বার কাউন্সিল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।"
পত্রে আরো উল্লেখ করা হয় "উক্ত কর্মকান্ডকে গুরুতর অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি বিবেচনায় এবং বার কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সদয় নির্দেশনার আলোকে অদ্য ১১ মে, ২০২৬ইং তারিখ হতে আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একইসঙ্গে, কেন আপনাকে চাকুরী থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তৎমর্মে আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।"
সংবাদ: বিডি ল্ পোস্ট/এমএম
.jpg)
0 coment rios: