মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭-এর নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তোতা মিয়া-জুয়েল পরিষদ বিনা প্রতিদ্ধন্ধিতায় সবক’টি পদে নির্বাচিত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি মো. তোতা মিয়া, সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়া (জুয়েল), কোষাধ্যক্ষ মো. আজিজুর রহমান রাজীব, সহসভাপতি মুহাম্মদ মজিবুর রহমান শেখ এবং মো. মনির হোসেন লিংকন, সহসাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান (মাহবুব),লাইব্রেরী সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান ঢালী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন বিল্পব, সমাজ কল্যাণ ও ধর্ম সম্পাদক মো. নূর হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার লাকী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য মো. শাহ আলম, শফিকুল ইসলাম মিন্টু, আখি আক্তার এবং সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মজিবুর রহমান।

0 coment rios: