২৯ এপ্রি, ২০২৬

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

 

ছবিঃ সংগৃহীত 

রাজধানীর কদমতলী এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে করা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। একই সঙ্গে অর্থদণ্ডের টাকা ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (বুধবার) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সাহেকীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি সোহেল আলম বাদীর পূর্ব পরিচিত। সেই সূত্র ধরে বাদীর পরিবার তাদের আরেক সন্তানের চিকিৎসার জন্য কদমতলীতে আসামিদের বাসায় ওঠেন। ২০২৩ সালের ৮ মে রাতে আসামি ভিকটিমকে ধর্ষণ করে। এই ঘটনায় কদমতলী থানায় মামলা দায়ের করা হয়। এরপর ১৪ মে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর কদমতলী থানার উপ পরিদর্শক মো. মহসীন চৌধুরী সোহান আলম তপুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।


সোর্স- বাসস


শেয়ার করুন

0 coment rios: