ছবিঃ সংগৃহীত
প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে বড় অঙ্কের অর্থ আয় করার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ ও ‘টেক জাস্টিস ল’এর দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে বিভ্রান্ত করে মেটা দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণে অর্থ আয় করে আসছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ (প্রায় ১৬ বিলিয়ন ডলার) এসেছে প্রতারণামূলক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে। ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় ১৫ বিলিয়ন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ প্রতারণামূলক বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে এসব বিজ্ঞাপনদাতার কাছ থেকে তুলনামূলক বেশি অর্থ নেওয়া হলেও ব্যবহারকারীদের করা প্রতারণাসংক্রান্ত ৯৬ শতাংশ বৈধ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
বিভাগ:
আন্তর্জাতিক
0 coment rios: