ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই সেই তেল এশিয়ার বাজারে পৌঁছাতে শুরু করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট।
তিনি ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই ইরানি তেল এশীয় বন্দরে পৌঁছানো সম্ভব হবে। তাঁর মতে, দ্রুত সরবরাহ শুরু হলে বৈশ্বিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনা সহজ হবে।
এদিকে, হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিভিন্ন নীতি বিবেচনা করছে বলে জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানান, সমুদ্রে ট্যাঙ্কারে আটকে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।বিশেষজ্ঞদের মতে, নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানের তেল সরবরাহ দ্রুত বৈশ্বিক বাজারে প্রবাহিত হবে, যা সরবরাহ বাড়িয়ে দামের চাপ কিছুটা কমাতে পারে।

0 coment rios: