১৪ ফেব, ২০২৬

এনসিপির সংরক্ষিত নারী এমপি হচ্ছেন ডা. মাহমুদা মিতু?


ছবি: সংগৃহীত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে জয়লাভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে সংসদে সংরক্ষিত নারী আসনে একজন প্রতিনিধি পাবেন। দলীয় নেত্রীদের মধ্যে কে সংসদে যাবেন তা নিয়ে তৎপর আলোচনা চলছে।

এনসিপির বিশ্বস্ত সূত্র জানায়, সংরক্ষিত নারী এমপি হিসেবে আলোচনায় আছেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা দিলাশানা পারুল, ঢাকা-২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নাবিলা তাসনিদ এবং যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. মাহমুদা মিতুর ব্যাপারে এখন সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তিনি ঝালকাঠি-১ আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পরে দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়ান। তার আগে দলের শীর্ষ নেতৃত্ব তাকে সংরক্ষিত আসনে এমপি করার আশ্বাস দিয়েছিল। নির্বাচনি প্রচারণায় সারাদেশে এনসিপি ও জামায়াত ইসলামের জনসভায় ও পথসভায় অংশ নেওয়ায় তিনি ব্যাপক আলোচনায় এসেছেন।

ডা. মাহমুদা মিতু বর্তমানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। বরগুনার বেতাগী উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা এই চিকিৎসক এমবিবিএস সম্পন্ন করেছেন গুলশানের শাহাবুদ্দীন মেডিকেল কলেজ থেকে। তিনি দুই কন্যার জননী এবং গর্ভবতী নারীদের জন্য কাজ করে সামাজিকভাবে পরিচিত। করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে তিনি বিশেষভাবে গর্ভবতী নারীদের সেবা দিয়ে আলোচনায় এসেছেন।


শেয়ার করুন

0 coment rios: