২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি তাজুল ইসলাম এর পরিবর্তে এই পদে নিয়োগ প্রাপ্ত হন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে পরিচিত এবং বিডিআর হত্যাকাণ্ডের মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা ও সুবিধাসহ এই পদে দায়িত্ব পেয়েছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনি দলের সদস্য হিসেবে তিনি বিভিন্ন দুর্নীতি মামলায় তাকে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া, তিনি বিডিআর হত্যাকাণ্ডের আসামিপক্ষের আইনজীবী ছিলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিযুক্ত করেন। তিনি তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এই পদে কর্মরত ছিলেন।

0 coment rios: