৪ মে, ২০২৬
৩ মে, ২০২৬
এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড
চট্টগ্রামে এবি ব্যাংক লিমিটেড-এর জুবিলী রোড শাখা থেকে প্রায় ৪৭ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন ওরফে কুসুমকে ১১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতর বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন (৫৩) সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর এলাকার বাসিন্দা। মামলার আরেক আসামি মোহাম্মদ নুরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনর পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় পাঁচ বছর, ৪২০ ধারায় এক বছর এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারায় আরও পাঁচ বছর কারাদণ্ড দেন। সাজাগুলো মিলিয়ে মোট ১১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের সময় গিয়াস উদ্দিন পলাতক ছিলেন। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার নথি অনুযায়ী, বৈদেশিক ও স্থানীয় এলসির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের পর সংশ্লিষ্ট পণ্য ব্যাংকের নিয়ন্ত্রণে না রেখে বিক্রি বা সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে ঋণের অর্থও পরিশোধ করা হয়নি।
এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ এবি ব্যাংক লিমিটেড-এর এক কর্মকর্তা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ২০২১ সালের ৭ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
সংসদ সদস্য হিসেবে নুসরাতের গেজেট প্রকাশ ঠেকাতে আবেদন মনিরার
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমকে গেজেট আকারে প্রকাশ না করার আবেদন জানিয়েছেন মনিরা শারমিন। রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে তিনি এ আবেদন জানান।
ঢাবির শিক্ষার্থী মিমোকে আত্মহত্যার প্ররোচনা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিমোকে (২৬) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর (৪৬) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
সাভারে ট্রলার চালক হত্যা : ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
দুই দশক আগে সাভারের আমিনবাজার এলাকায় ট্রলার চালক মর্তুজা আলীকে হত্যার ঘটনায় করা মামলায় দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আ. মান্নান ও মো. চান মিয়া ওরফে মারুফ।
ছাত্রদল কর্মী আশিক হত্যাচেষ্টা: হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠায়। জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন রেজাউল করিম।