৩ মে, ২০২৬

অধস্তন আদালত মনিটরিংয়ে পুনর্গঠিত কমিটিতে হাইকোর্টের ১৩ বিচারপতি

অধস্তন আদালত মনিটরিংয়ে পুনর্গঠিত কমিটিতে হাইকোর্টের ১৩ বিচারপতি

ছবিঃ সংগৃহীত

আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন।

একই সঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কমর্কর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন- বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ) বিচারপতি মো. হাবিবুল গনি, ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি জে বি এম হাসান, খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো. জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) বিচারপতি রাজিক আল জলিল, ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল, রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) বিচারপতি কে এম হাফিজুল আলম এবং সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিচারপতি মো. আতাবুল্লাহ দায়িত্ব পেয়েছেন।

এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি ৮ বিভাগ মনিটরিংয়ের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। পরবর্তী সময়ে সেটি বাড়িয়ে ২০২৩ সালের অক্টোবরে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গত বছরের এপ্রিলে সেটি পুর্নগঠন করা হয়।

২ মে, ২০২৬

ইসরায়েলি গোয়েন্দাসংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইসরায়েলি গোয়েন্দাসংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।


ছবি: সংগৃহীত 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সময় তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন।

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন- ইয়াকুব কারিমপুর এবং নাসের বেকেরজাদেহ।

প্রতিবেদনে বলা হয়, নাসের বেকেরজাদেহ গুরুত্বপূর্ণ সরকারি, ধর্মীয় ও প্রাদেশিক ব্যক্তিত্বদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং নাতাঞ্জ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর তথ্য সরবরাহে অভিযুক্ত ছিলেন।

উল্লেখ্য, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ইরানের একটি প্রধান পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত। অন্যদিকে ইয়াকুব কারিমপুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর এক কর্মকর্তার কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। ইরানের নিরাপত্তা সংস্থাগুলো দাবি করেছে, এ ধরনের কর্মকাণ্ড দেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে গোয়েন্দা তৎপরতা ও পাল্টা পদক্ষেপ আরও জোরদার হচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা


ছবি: সংগৃহীত 

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায় নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান চিফ।

ঢাকা বার নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

ঢাকা বার নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী


ছবি: সংগৃহীত 

ঢাকা বার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খান।

১ মে, ২০২৬

বার নির্বাচনে বাধা: প্রধানমন্ত্রীকে ইউরোপীয় বার কাউন্সিলের চিঠি

বার নির্বাচনে বাধা: প্রধানমন্ত্রীকে ইউরোপীয় বার কাউন্সিলের চিঠি


ছবি: সংগৃহীত 

বাংলাদেশের কয়েকটি জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, প্রার্থিতা বাতিল, ভয়ভীতি ও হয়রানির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছে ইউরোপের প্রভাবশালী আইনজীবী সংগঠন কাউন্সিল অব বারস অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই)।

১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক

১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক


ছবি: সংগৃহীত 

প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। এক সময় নিয়মিত অভিনয়ে সক্রিয় থাকলেও পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হন তিনি। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করলেও তা পাননি। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন এই অভিনেতা।

পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়


ছবি: সংগৃহীত 

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবী প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।