৩ জুন, ২০২৬

টিএফআই সেলে গুম-নির্যাতন : আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

টিএফআই সেলে গুম-নির্যাতন : আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

ছবিঃ সংগৃহীত

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে।বুধবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট


ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে নুরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

হাইকোর্টে রিট খারিজ, বাধা নেই বিসিবি নির্বাচনে

হাইকোর্টে রিট খারিজ, বাধা নেই বিসিবি নির্বাচনে

ছবিঃ সংগৃহীত 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।

৭ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করে, ১ মামলায় জামিন পেলেন দীপু মনি

৭ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করে, ১ মামলায় জামিন পেলেন দীপু মনি

ছবিঃ সংগৃহীত 

রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলার মধ্যে এক মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বাকী ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

ছবি: সংগৃহীত 

জাতিসংঘের সাধারণ পরিষদে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) হওয়া ভোটাভুটিতে জয়ী হন তিনি। 

নোটিশ জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের ৫ নির্দেশনা

নোটিশ জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের ৫ নির্দেশনা

ছবি: সংগৃহীত 

দেশের সর্বোচ্চ আদালতে বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

২ জুন, ২০২৬

বুধবার চেম্বার জজ আদালতের শুনানি ১০টা থেকে ১২টা

বুধবার চেম্বার জজ আদালতের শুনানি ১০টা থেকে ১২টা

আগামীকাল বুধবার (৩ জুন) চেম্বার জজ আদালতের শুনানি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিন শারীরিক উপস্থিতিতে শুনানি গ্রহণ করবেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। মঙ্গলবার (২ জুন) আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি ফারাহ মাহবুব শুধু আগামীকাল অর্থাৎ ৩ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে চেম্বার আদালতে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি করবেন।

মূল নোটিশ:



বিডিএলপিবি/এমএম