২৫ এপ্রি, ২০২৬

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল


ছবি: সংগৃহীত 

বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার


ছবি: সংগৃহীত 

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৫ এপ্রিল) তথ্যটি জানাজানি হলেও মুলত গত ১৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। ওই দিনই রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মিজানুর রহমান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 

মামলার এজাহারে বলা হয়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম মাটিকাটা এলাকায় ভুক্তভোগীর বাসায় গিয়ে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ১ কোটি ২০ লাখ টাকা এবং সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ আরও ১০ হাজার ২০০ টাকা নেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিনেও কোনো টাকা ফেরত না দিয়ে নানা অজুহাত দেখানো হয় এবং পরবর্তীতে হুমকি দেওয়া হয়।

এভাবে সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার

ছবি: সংগৃহীত 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাত ইসলাম (১৬) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে শনিবার সকালে দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। গ্রেপ্তার নিশাত ইসলাম সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্র জানায়, নিশাত তার ফেসবুক আইডিতে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।’ পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না: নয়ন

যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না: নয়ন


ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, জামায়াত-শিবির একটা জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে, যুবদল মাঠে নামলে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে তখনই জনগণ মাঠে নামে, যখন সন্ত্রাসীরা লাগামছাড়া হয়ে যায়।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া ভিটারপাড়ায় আয়োজিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ষোলকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, জামায়াত-শিবির প্রতিটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। মানুষের হাত-পায়ের রগ কেটে দিতে চাচ্ছে। হিন্দুদের ঘরবাড়ি-জমিজমা ও গরু-ছাগল দখল করতে চাচ্ছে।

তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছিল রাজাকারদের মাধ্যমে, এখনো তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সময়ে জামায়াত কিছু সুযোগ-সুবিধা পেয়েছে বলে তারা মনে করছে তারা বড় কিছু হয়ে গেছে। ছাত্রদল টুকটাকভাবে এসব মোকাবিলার চেষ্টা করছে। যুবদল যখন রাজপথে নামবে, তখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।

অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

ছবিঃ সংগৃহীত 

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে মাসদার হোসেন মামলার উদাহরণ দেওয়া হয়। তবে মাসদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়ে তুলতে চাই না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।’

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের দ্বার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আমরা বলতে চাই, প্রতিটি আইন যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।’

তিনি আরও বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। কিন্তু বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে। তবে জুলাই সনদ আদেশের কোনো সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এর আগে আইনমন্ত্রী বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবার আইনি সহায়তা পাবে বিনামূল্যে

জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবার আইনি সহায়তা পাবে বিনামূল্যে

ছবিঃ সংগৃহীত 

ন্যায়বিচার পাওয়ার পথকে আরও সহজ ও মানবিক করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং গুম হওয়া ব্যক্তি বা তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে সরকারি আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ইতোমধ্যে আইনগত সহায়তা প্রদান নীতিমালা-২০১৪ সংশোধন করা হয়েছে, যার প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হতে পারে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

আর্থিক অসচ্ছলতা বা নানা প্রতিবন্ধকতার কারণে যারা বিচার থেকে বঞ্চিত হন, তাদের জন্য ন্যায়বিচারের পথ সুগম করতেই প্রণীত হয় আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০।

২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তার প্রধান কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই কার্যক্রম বাস্তব রূপ পায় এবং দেশজুড়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারিত হয়। বর্তমানে এই সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ সহায়তা পাচ্ছেন।

২০১৪ সালের নীতিমালায় কিছু ব্যতিক্রম যুক্ত করে আইনি সহায়তার আওতা আরও বাড়ানো হয়। এর আওতায় নির্দিষ্ট আয়সীমার মধ্যে থাকা অসচ্ছল ব্যক্তি, কর্মে অক্ষম বা বেকার মানুষ, স্বল্প আয়ের মুক্তিযোদ্ধা ও শ্রমিকরা সরকারি সহায়তা পেয়ে থাকেন।

পাশাপাশি শিশু, মানব পাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাভোগী, অসচ্ছল বিধবা বা দুস্থ নারীসহ সমাজের নানা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এ সুবিধার অন্তর্ভুক্ত।

নতুন সংশোধনের মাধ্যমে এই তালিকায় যুক্ত হলো— জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং গুমের শিকার ব্যক্তি বা তাদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার। ফলে রাষ্ট্রীয় সহায়তার পরিধি আরও বিস্তৃত হলো।

সরকারি তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জন সেবা পেয়েছেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ১৮ হাজার ৩৭০ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেল থেকে সেবা পেয়েছেন ২৯ হাজার ৮২৯ জন।

জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে কল করে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জন মানুষ আইনি পরামর্শ ও সহায়তা গ্রহণ করেছেন। ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এসব সেবা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিনামূল্যে আইনি সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করে থাকে। এ বছরও দিবসটি পালনে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন


ছবি: সংগৃহীত 

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তিনি ফেসবুকে লেখেন, 'আমার বোন আর আমাদের সঙ্গে নেই, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।' 

এর আগে গত শুক্রবার তল্লাশি চালিয়ে ২৭ বছর বয়সী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়াকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার একটি ব্রিজ এলাকা থেকে প্রথমে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী ধাপে বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ হেফাজতে থাকা ২৬ বছর বয়সী হিশাম ইউএসএফ-এর সাবেক শিক্ষার্থী ছিলেন।

নাহিদা সুলতানা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং উচ্চশিক্ষার জন্য ইউএসএফ-এ পিএইচডি করছিলেন।  নিহত লিমন ও বৃষ্টি দুইজনই গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।