মামলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মামলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৬ জুল, ২০২৬

ছাগল কান্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ জুলাই

ছাগল কান্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ জুলাই

ছবি: সংগৃহীত 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয় আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত।

রোববার (৬ জুলাই) ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি. এম. তারিকুল কবীর আদালতে অভিযোগ বিষয় শুনানি অনুষ্ঠিত হয়। পরে এ বিষয় আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেন।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়। মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক।

এতে উল্লেখ করা হয়, মো. মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


বিডিএলপিবি/এমএম

সোর্স- বাসস

ড. ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে  ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি  করে রিট

ড. ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে রিট

ছবিঃ সংগৃহীত

টিকার সংকট ও সরবরাহে গাফিলতির কারণে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে বিবাদী করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে শিশুটির পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। রবিবার (৫ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, গত ২৬ মে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী শিশু সাফওয়ান ইসলাম জাহিনের মৃত্যু হয়। সে সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সদস্য মো. শাকিলের ছেলে। আবেদনে শিশুটির চিকিৎসায় সংশ্লিষ্টদের অবহেলার অভিযোগও করা হয়েছে।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এ কারণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে টিকা মজুত ও সরবরাহ-সংক্রান্ত সব নথি আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), জেলা প্রশাসক (ডিসি) এবং ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।

এতে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী মো. জুয়েল আজাদ বলেন, ‘হামের প্রাদুর্ভাব ও টিকার ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কতা থাকা সত্ত্বেও টিকাদান কর্মসূচিতে চরম গাফিলতি হয়েছে। উপযুক্ত চিকিৎসা পেলে শিশুটি মারা যেত না। তদন্তে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়া সরকারের দায়িত্ব।’


বিডিএলপিবি/এমএম

‘ফেস দ্য পিপল’র সম্পাদকসহ দুই জনের বিরুদ্ধে মামলা,   তদন্তে পিবিআই

‘ফেস দ্য পিপল’র সম্পাদকসহ দুই জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

ছবি: সংগৃহীত 

চাঁদাদাবী ও মানহানির অভিযোগে ‘ফেস দ্য পিপল’র সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগরসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে ‘মাস্তুল ফাউন্ডেশন’ এর পক্ষে আবু মো. কামরুজ্জামান এ মামলাটি করেন।

মামলায় অপর আসামি হলেন, ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলটি পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিটিআই)কে তদন্তের নির্দেশ দেন। 

বাদী পক্ষের  শুনানি করেন অ্যাডভোকেট মো. এমদাদুল হক লাল, অ্যাডভোকেট আজাদ রহমান ও অ্যাডভোকেট এনামুল হক সানি। বাদী তার মামলায় বলেন, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের নিমিত্তে মাস্তুল ফাউন্ডেশনে অফিসে আসেন।

আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের ২০ হাজার এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা করে দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য আসামিদের মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ আসামিদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে ভয়ভীতিসহ প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করা হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

বাদী আভিযোগে আরও বলেন, গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুন্ন করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। উক্ত ক্ষতি পুরণ আদায় করা জন্য পরবর্তীতে মামলা করা হবে বলে প্রতিবেদককে বাদী জানান।


বিডিএলপিবি/এমএম

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূস-শফিকুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ ১২ জুলাই

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূস-শফিকুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ ১২ জুলাই

ছবি: সংগৃহীত 

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী সাউদা নুসকানের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক।

এর আগে একই দিনে বর্ণিত অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন শিশুটির পিতা সিরাজুল ইসলাম।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার এ আবেদন করেন তিনি। মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।’

মামলার আবেদনপত্র সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকান হামে মারা গেছে। তিনি মামলার আবেদনে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনেছেন।


বিডিএলপিবি/এমএম

৫ জুল, ২০২৬

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

ছবি: সংগৃহীত 

দুই বছর আগে গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন ফৌজদারি অপরাধে এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সংশ্লিষ্ট সার্ভিস রুলস অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জুলফিকুর আলী জুনু এ আবেদনটি করেন। এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। আগামীকাল রবিবার হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হবে বলে দেশ রূপান্তরকে জানান জুলফিকুর আলী জুনু।

আবেদনের যুক্তিতে আইনজীবী বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় বিভিন্ন ফৌজদারি মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এসব মামলার তদন্ত চলমান থাকাবস্থায় সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্বে বহাল রাখা হলে তদন্তের নিরপেক্ষতা, জনআস্থা এবং আইনের শাসনের প্রশ্নে উদ্বেগ সৃষ্টি হতে পারে।

আইনজীবী বলেন, তদন্ত চলাকালে প্রচলিত আইন ও সংশ্লিষ্ট সার্ভিস রুলস অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ যেন এজাহারভুক্তদের বিরুদ্ধে সাময়িক প্রশাসনিক ব্যবস্থা, সাময়িক বরখাস্ত বা দায়িত্ব সীমিতকরণের ব্যবস্থা নেয়, সে বিষয়ে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপশি জুলাই গণঅভ্যুত্থানসংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

অ্যাডভোকেট জুলফিকুর আলী জুনু বলেন, এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে প্রচলিত আইন ও সার্ভিস রুলস অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা বিবেচনা না করার বৈধতা প্রশ্নে রুলের আরজি জানানো হয়েছে রিট আবেদনে। এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তাধীন কর্মকর্তাদের ক্ষেত্রে আইন ও সার্ভিস রুলস অনুযায়ী সাময়িক বরখাস্ত বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করার নির্দেশনা চাওয়া হয়েছে।


বিডিএলপিবি/এমএম

৩ জুল, ২০২৬

এবার বিস্ফোরক আইনে হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন

এবার বিস্ফোরক আইনে হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন

ছবি: সংগৃহীত 

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে এবার বনানী থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সাইফুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।

২০২৫ সালের ২৪ জুলাই খায়রুল হককে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। 

বনানী থানার এ মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুরে মহাখালীতে সেতু ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে তাদের শাহবাগ যাওয়ার পথে হামলা, গুলি ও হাতবোমা নিক্ষেপ করা হয়।

এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১০ মে তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। ওই রায় দেওয়ার সাত দিন পর ১৭ মে তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান।

অবসরে যাওয়ার পর ২০১৩ সালের ২৩ জুলাই তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। আওয়ামী লীগের সরকার পতনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।


বিডিএলপিবি/এমএম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

ছবিঃ সংগৃহীত 

মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২ জূলাই) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন দিদারুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। 

গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়। পরদিন সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়। রবিবার তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। 

দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন।  

আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এই আসামি এই মামলাসহ বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকান্ডের ব্যাপারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংশ্লিষ্টতার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে আবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন হতে পারে। জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তবে আসামির পক্ষে কোনও আবেদন ছিল না জানান এসআই রফিকুল ইসলাম।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর ১ নম্বরের অ্যাপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার-ফেস্টুন রেখে পালিয়ে যায়। 

পরে ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। 

বিডিএলপিবি/এমএম

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

ছবিঃ সংগৃহীত

শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে, এ মামলায় তাকে আসামি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২ জুলাই) সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্তে ইনুর বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। চলতি মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহে এই মামলায় তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করা হবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গেল বছরের ২৬ নভেম্বর শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।

এদিকে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে গত ৩০ জুন রায় হয় জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এবার আসামি হচ্ছেন হাসানুল হক ইনু। 

বিডিএলপিবি/এমএম 

২ জুল, ২০২৬

রিজার্ভ চুরি মামলা: ৯৬ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমা

রিজার্ভ চুরি মামলা: ৯৬ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমা

ছবিঃ সংগৃহীত 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৬ বারের মতো পেছালো। বৃহস্পতিবার (২ জুলাই) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি। 

এ কারণে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ আগামী ৯ আগস্ট পরবর্তী ধার্য করেছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। এটি দায়ের করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে। পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


বিডিএলপিবি/এমএম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ছবি: সংগৃহীত 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে খোবাইব নামে একজনকে হত্যার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক নো অর্ডার আদেশ দেন। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। এটা আগে গত ৩০ জুন জামিন দেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা।

এ মামলায় ২১ জুন জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারিক আদালত। পরে তিনি হাইকোর্টে আবেদন করেন।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে খোবাইব (২০) নিহত হন।

এ ঘটনায় তার ভাই জোবায়ের আহম্মেদ ২০২৪ সালের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে মামলা করেন।


বিডিএলপিবি/এমএম